আপনাদের আনন্দই আমার আনন্দ
                                                                                    মলয় রায়চৌধুরী 




ধরুন আমার নাকে তুলো গোঁজা
আমি চোখ বুজে শুয়ে আছি
বুকের ওপরে শাদা ফুলের রিদ রাখা
রজনীগন্ধার তোড়া আমার পাশে
এই ছবিটা কেউ মোবাইলে তুলে
সোশাল মিডিয়ায় পোস্ট করে দিল
আপনি ছবিটা শেয়ার করা আরম্ভ করলেন
আপনার বন্ধুরা শেয়ার করা আরম্ভ করলেন
ক্রমে খবর ছড়িয়ে পড়ল
আমি তখন এই লেখাটা লিখছি
আর আপনাদের কথা ভাবছি
আপনারা কতোদিন এই খবরের জন্য
অপেক্ষা করছিলেন
জানতে পেরে বেশ ভালো লাগল

Comments

Popular posts from this blog