শান্তনু মিত্র নিয়োগীর লেখা

আমার ছাপোষা দুমুখো মধ্যবিত্ত জীবনকাল। আমি এক এলেমদার নবযুবক যে তত্ত্বগত ভাবে অসাধারণ আর যাপনে রক্ষণশীল। চারিত্রিক দৃঢ়তাব্যঞ্জক কুলকুচি আমি সকাল বিকেল মন্তব্যের বেসিনে ফেলি। আমি ন্যাংটো হয়ে ঘুমোতে যাই আর অন্তর্বাস পরে স্নান করি। আমি সপ্তাহে একবার শ্যাম্পু করি আর এগারোবার হাঁচি। আমি বুক ঢাকতে বলি না, ব্রা এর স্ট্র‍্যাপ ঢাকতে বলি। আমি যৌনতা ততটুকুই বুঝি যেটুকু বুঝলে যৌনতা পাওয়া যায়। আমার বিকৃত স্নায়ু আর বিক্রিত আয়ু। আমি ফরসা মেয়ের প্রেমে পড়ি, ভালোবাসি কালো মেয়েকে। কিন্তু আদপেও প্রেম আর ভালোবাসাকে আলাদা করে দেখিনা। আমি সকাল বিকেল দুমুঠো সৎ-সাহস নিলামে তুলি।
আমি নিজেকে হিপোক্রিট বলে হিপোক্রিসি করলে আমি হিপোক্রিট কিনা, এই নিয়ে গবেষণা করিনা। কারণ আমি পায়ের ওপর পা তুলে জানালার হাওয়া খোলাবুকে মেখে মুখ থেকে গলগল ধূমকেতুর লেজ নিয়ে পরিতৃপ্ত।
তবু শালা কুত্তার বাচ্চা সরকার এগারো হাজার কোটির ঝাল আমার পকেট থেকেই মেটাবে। আমি সর্দি মুছবো গেরুয়া রুমালে।



                                                                                 ছবি -- অর্ক প্রভ দাস। 
                                                                       



Comments

Popular posts from this blog