। দৃশ্যগুলো ।। সুমন পাটা র ী 1 মা ভেজা ঘাস শুকোতে দিচ্ছে ওনার আঁচল চুঁয়ে নামছে আমার দাম্পত্য স্বপ্ন। 2 খাটে শুয়ে আছে অসুস্থ বাবা, কাশির সাথে রক্তপাত সামান্য কমেছে। ওনার চোখে আমার জন্য করুণা ছাড়া আর কিচ্ছু নেই। 3 পিশি, জন্মপঙ্গু, বসে আছে চৌকাঠে, ভাবছে ভাতার টাকা ঢুকলে ওনি প্রথমবার পুরো মুখ খুলে একটি নিঃশ্বাস নেবেন 4 বোনেরা আসে, চলে যায়, অভিজাত আত্মীয়রা কবে থেকে একটি তাজা হাস উঠোনে বাঁধা দেখতে চাইছে। 5 আমি, সকালে বেরিয়ে যাই, মাঝেমধ্যে রাগ কমলে বাড়ি ফিরি অথবা কোনো বনে বসে বসে মার্কসিটের ফাইল খুলে উড়িয়ে দি চল্লিশের মন্বন্তর। হে পাঠক কেউ আমাকে করুণা করবেন না। ছবি অর্কপ্রভ দাস।