। দৃশ্যগুলো ।।
সুমন পাটা র ী
1 মা ভেজা ঘাস শুকোতে দিচ্ছে ওনার আঁচল চুঁয়ে নামছে আমার দাম্পত্য স্বপ্ন। 2 খাটে শুয়ে আছে অসুস্থ বাবা, কাশির সাথে রক্তপাত সামান্য কমেছে। ওনার চোখে আমার জন্য করুণা ছাড়া আর কিচ্ছু নেই। 3 পিশি, জন্মপঙ্গু, বসে আছে চৌকাঠে, ভাবছে ভাতার টাকা ঢুকলে ওনি প্রথমবার পুরো মুখ খুলে একটি নিঃশ্বাস নেবেন 4 বোনেরা আসে, চলে যায়, অভিজাত আত্মীয়রা কবে থেকে একটি তাজা হাস উঠোনে বাঁধা দেখতে চাইছে। 5 আমি, সকালে বেরিয়ে যাই, মাঝেমধ্যে রাগ কমলে বাড়ি ফিরি অথবা কোনো বনে বসে বসে মার্কসিটের ফাইল খুলে উড়িয়ে দি চল্লিশের মন্বন্তর। হে পাঠক কেউ আমাকে করুণা করবেন না।
ছবি অর্কপ্রভ দাস।

Comments

Popular posts from this blog